মালদা

এন.আর.ই.জি.এস প্রকল্পের কাজের টাকা না পাওয়ায় গাজোলের ১নং গ্রাম পঞ্চায়েতে মহিলাদের বিক্ষোভ

এন.আর.জি.এস প্রকল্প সহ একাধিক প্রকল্পে কাজের মজুরি না পাওয়ায় গাজোল ব্লকের ১ নং গ্রাম পঞ্চায়েত দপ্তরে তালা মেরে বিক্ষোভ। শুক্রবার গাজোল ব্লকের ১নং গ্রাম পঞ্চায়েতে তালা মেরে বিক্ষোভ দেখালেন হরিদাশ, আকন্দা, কোচুয়া গ্রামের মহিলারা।

        তাদের দাবী এন.আর.ই.জি.এস প্রকল্পের একশো দিনের কাজ তারা বহু দিন আগে করেছেন। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও তারা তাদের মজুরি পাননি। বারবার অঞ্চল প্রধানকে বিষয়টি জানালেও কোন ফল হয়নি। সেই সঙ্গে নির্মল ভারত প্রকল্পের অধীনে শৌচালয় নির্মাণের জন্য তারা ৯০০ টাকা দিয়েছিল প্রধানের কাছে। কিন্তু বছরের পর বছর পেড়িয়ে গেলেও শৌচালয় তৈরি হয়নি। এমনকি সেই টাকা তারা ফেরত পাচ্ছেন না। যার কারণে হরিদাশ, আকন্দা, কোচুয়া গ্রামের মহিলারা এদিন একত্রিত হয়ে পঞ্চায়েত দপ্তরে এসে হাজির হন। পঞ্চায়েত গেটে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে গাজোল থানার পুলিশ গিয়ে আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারী মহিলারা। 

        এবিষয়ে বিক্ষোভকারী মহিলারা জানান, প্রায় বছর খানেক হয়ে গেলেও তারা টাকা পায়নি। এছাড়াও শৌচালয় তৈরির জন্য টাকা দিয়েছিলেন। কিন্তু তা তৈরি হয়নি, টাকাও ফেরত পাননি। এই কারণেই এদিন তারা এই বিক্ষোভ দেখান।

        এবিষয়ে প্রধান সুমিত্রা বর্মন জানান, এবিষয়ে তিনি জেলা শাসককে জানাবেন।